স্বাস্থ্য কি সংগ্রাম?
কথায় কথায় রাত নেমে আসলে দিনের ভাগে সময় কমে যায়। নিঃশ্বাস যে দেশে অপ্রতুল, যে দেশে একপা সাহস করে এগোতে গেলে অন্য কারোর গায়ে পা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, সে দেশে সাফল্য বলতেই উড়তে পারা বোঝে মানুষ। কিন্তু ডানা অনেক কিছু কেড়ে নেয়। মাটি থাকে না আর পায়ের তলায়। মন বা মেন্টাল হেলথ তো abstract বস্তু নয়। এ জিনিস আলগা বুনটে তৈরি কাপড়ের মতন। স্বাস্থ্য থাকলে মানুষ পারে অনেক কিছু। কদিন আগেই আলোচনা করতে করতে বুঝছিলাম, আসলে মনখারাপের সাথে অনেকটাই জড়িয়ে থাকে মনটা ভালো করতে পারার অক্ষমতা। একদিনের নয়, একক নয়, বহুমাত্রিক, বহুতল রয়েছে তার। যে বাচ্চাটি বাবা-মায়ের ঝগড়ার মাঝে দাঁড়িয়ে রইল, যার কোন এক পিসির হাত বা ঠাকুমার কোল জুটল না, সে vulnerable রয়েই গেল। আগামী তার ওই একা দাঁড়িয়ে থাকাকে ক্ষমা করেনা। Vulnerability থেকে এইটুকুই stigma র যাত্রাপথ। তুমি কেন দৌড়ে গেলেনা, তুমি কেন খুঁজলে না আশ্রয়? আমাদের মধ্যেই এমন প্রাপ্তবয়স্ক মানুষেরা আছেন, যারা মাথার ভেতরে এই চিন্তার বীজ ধরে আছেন। তারা বারবার ফিরে যেতে বাধ্য হন সেই vulnerability তে। অথচ সে হয়ত আঁচল ধরে টেনেছে, জমে যাওয়া পা তুলেছে, কিন্তু দিশা পা...