Posts

Showing posts from October, 2026

মায়া মায়া কাজলে

এই লেখার শুরু নবমী রাতে।  ** কাল দশমী।  অনেক শোকের মাঝে এক সাংস্কৃতিক শোক। যা সবাই বোঝেন, জানেন নিজেদের মতো করে।  ব্যক্তিগত পরিসর কিছু অদ্ভুত অদ্ভুত শোক দেয়। এত সূক্ষ্ম সেসব, জড়িয়ে মরিয়ে থাকে হয়ত কোন বড় শোকের গায়ে, কিন্তু নিজেরা দাঁড়ালেও আস্ত জীবন আগলে দাঁড়াতে পারে।  যেমন ধরুন indecision। এক প্রবল myth আছে, সমাজ আর ব্যক্তির দ্বৈত territory নিয়ে। এদের নিয়ে বেশি কথা বলতে চাই না, সবার জীবনের মধ্যেই দুইই আছে। অন্য কথা বলি।  সম্প্রতি এক প্রিয় লেখক তার ফেসবুক পোস্টে নিজের অসুস্থতা এবং শোক জড়ানো দিনযাপন নিয়ে লিখছেন। আজ এমন কিছু লিখে ফেললাম, যে নিজেরই মন খারাপ হয়ে গেল।  তিনি লিখেছেন অসুস্থতার কথা, পরীক্ষা নিরীক্ষার কথা, দৈনন্দিনের কথা। তার মধ্যে সকলে মায়া খুঁজে পাচ্ছেন। অসুখ বলতে কষ্ট হয় আসলে সবার। অসুখ তো সেরে যাওয়ার কথা। তাই না? যেমন বমি, প্রথমবার হলেই ওষুধ খেয়ে দমিয়ে দেওয়ার কথা। যেমন জ্বর, হবে মনে হলেই ওষুধ খেয়ে দমিয়ে দেওয়ার কথা। অসুখের ধর্ম ভোগানো এবং নিরাময় হয়ে যাওয়া। কোন এক পৃথিবীর প্রান্তে ধন্বন্তরী আছেন মুক্তি হাতে। অসুখের মৃত্যু ...

অকাল

খুব ধীরে ধীরে অক্টোবর এসে পাখার নিচে ঢুকে বসে। হঠাৎ অনুভব করি গাঢ় নীল লোমশ খুব নরমসরম ঘাসজমির মতো কে যেন, গোটা পৃথিবী নিয়ে চুপচাপ শান্ত ধরে আছে। আমি অনেক কিছু হতে পারতাম, কিন্তু ও আমাকে ধরে নিয়েছে আগেই।  এই মাস আমার জন্মমাস। এই মাস মায়ের জন্মমাস। এই মাস মায়ের মৃত্যুমাস। জন্মদিনে শ্রাদ্ধ করতে বসার অভিঘাত এমন কিছু বদলে দেয় ভেতরে, যা শত হাতড়ে পাওয়া যায় না। আর অন্তর তো এমনিতেই কেবল বাতাস। অনুরণন হয়, ঘনিয়ে চলে; অনেক তারার মৃত্যুর পরেও যেমন তারাদের গল্প রয়ে যায়!  গত সপ্তাহে হঠাৎ অনুভব করলাম কানের পাশ দিয়ে রক্ত পড়ছে। ধোয়ার উপায় নেই, মলম দেওয়ার উপায় নেই, এ রক্ত মাখার রক্ত। বারবার কান বেয়ে নেমে আসবে, গলা দিয়ে গড়িয়ে পড়বে, ছেড়ে যাওয়া হাতগুলো বারবার নাকের উপর গালের উপর মখমল হয়ে হয়ে ছেড়ে চলে যাবে। তুমি কোথায় যাবে এমন যেখানে এই বিপুল রোদের মধ্যে দাঁড়িয়ে রক্ত মুছে ফেলার মতো সাহস আছে তোমার? সারাদিন, সারারাত.. আজ মায়ের চলে যাওয়ার ছয় বছর হলো যখন চলে গেলো, তার ঘণ্টা দুয়েক আগে ডাক্তার বললেন এখন অক্সিজেন টানছেন বেশি, এটা ভালো লক্ষণ। দুই ঘণ্টা বাদে আমার গোবিন্দভো...