আমি বাড়ি যাব। রোজ বলি আজকাল। বলতেই থাকি। বাড়ি বলে কিছু নেই। ভালোবাসার নামে হাতে তুলে দিয়েছে শর্ত। কান টানে, মাথা টানে, চুল টানে, না গেলে গোঁসা করে। টানতে টানতে ঘাড়ে গর্দানে ব্যথা করে দেয়। জল ছাড়িয়ে আনা রুই মাছের মত মুখ হাঁ করে থাকি আজকাল। নিঃশ্বাস কোথা দিয়ে ঢুকলে ভালো হয় তা খুঁজি। পাই না। যেদিকে তাকাই কিছুই আমার না। সরে সরে আসি, যেমন সরে আসতাম ছোটবেলায়। বেঞ্চের ধারে আধঠেকা হয়ে বসে থাকা। ঘরে আধঠেকা হয়ে থাকতে হবে জানলে জানলায় গরাদ নেই এমন ঘর বাছতাম। যেখানে দরজা খুললে মাঠ। অথবা সমুদ্রের ধার। অথবা বেছে বেছে ফেলে দেওয়া যেত স্বপ্নগুলো। কি প্রয়োজন এমন সব স্বপ্ন?
Posts
Showing posts from July, 2026
একা এবং খসখস
- Get link
- X
- Other Apps
গত সোমবার, দিনটা ফাঁকা ছিল, কিন্তু পড়াব বলে বিকেলের দিকে বেলঘরিয়া ফিরেছিলাম। পরেরদিন ছুটি, অথচ কিছু জমা কাজ। কিছু জমে থাকা বিশ্রাম নেওয়ার ছিল। পরেরদিন কলেজ নেই ভেবে গেছিও হেঁটে, বাসে, ট্রেনে, হেঁটে। আবার ফিরেছিও তেমন পথেই। রুবি থেকে বাড়ির দিকে প্রায় আড়াই কিলোমিটারের রাস্তা। থাকার মধ্যে অটো। রাত আটটার পর কমে আসে সেটুকুও। দশটার পর প্রায় থাকে না বললেই চলে। এদিন যখন নামলাম, প্রায় সাড়ে এগারো। বেলঘরিয়া থাকতে কখনও ফেরা নিয়ে চিন্তা করিনি। সেভাবে দেখতে গেলে আজও করি না। ফলে অটো এবং অটোর জন্য মানুষের লাইন কোনটাই না দেখে হাঁটা শুরু করলাম। রাস্তা আলো আঁধারি। বেশ দশ পনেরো মিটার করে করে আলো পড়ছে না রাস্তায়। আবার খানিক আলো, কিন্তু লোক নেই। আবার খানিক হয়ত অন্ধুরে। ছোটবেলায় যখন সবে সবে একা যাতায়াত শুরু, তখন থেকেই অভ্যেস ছিল পেছনে কটা পা আসছে এবং তারা কতদূরে আছে, না দেখে হিসেব করার খেলা খেলতাম। বহুকালের অভ্যেস নেই। খানিক হাঁটতে খেয়াল করলাম পেছনে খসখস আওয়াজ হচ্ছে। পা রাস্তায় ঘষে ঘষে হাঁটার আওয়াজ। Monotonous beat এ। রীতিমত গুনে বলে দেওয়া যায় আর কতক্ষণ বাদে পরের আওয়াজ আসবে। সামনে তাকিয়ে দেখলাম অন্ধকার, এবং ...
দিনপঞ্জি ১
- Get link
- X
- Other Apps
আজ বহুদিন হলও অনেক করে আনন্দ পাওয়া হয়নি। গাছে জল দিতে ভুলে যাই আজকাল। ডান দিক থেকে হঠাৎ বাম দিকে ফিরলে নিয়তিতে ঠোকর খাই। লেখাগুলো মাছের ডিমের মত মাথার ভেতর ফুটছে। ঘুম কেবল একেবারে উড়ে গিয়ে শরীর বেঁচে গেলে বেঁচে উঠত সাজানো বাগান। যা যা হতে চেয়েছিলাম, অথবা যা যা হব জানি। কেবল যতদিনে চাঁদ এসে ধরা দেয় ততদিনে জানি ওর মত রসহীন রজনী আর নাই। কেবল স্বর থাকলে হয় না। খুব করে শোনানর মত মস্করা থাকতে হয়, তবে ঘুরে দাঁড়িয়ে বলি আহা কি রচনা! এই নিকষ নিঝুমের কোলে নিজেকে একেবারে ছেড়ে দিতে ইচ্ছে করে। আচ্ছা যদি বেঁচে না থাকা হত, তাহলে কি কি হতে পারত! মাঝে মাঝে মনে পড়ে হারানো ঘর। মাঝে মাঝে নয়, রোজই সকাল বিকাল মনে পড়ে হারানো ঘর। আজকাল চলতে গেলেই খুব মনে হয় আছাড় খাব। পা টিপে টিপে চলি। মাসের শুরুতেই টাকা শেষ হয়ে যায়। নিজের সবকিছু জমিয়ে রাখা থেকে নাই-জমানো এক অদ্ভুত পরিসরে এসে পড়েছি। গত সোমবার বারুইপুরের একটা বাচ্চা মেয়েকে চারজন মিলে ধর্ষণ করেছে। চোখ উপড়ে নিয়েছে, জিভ কেটে নিয়েছে। ভাবছিলাম। মেয়েদের ধরে ধরে খিস্তি শেখালে কেমন হয়! কাট তোরা কত মেয়েদের জিভ কাটবি। বাকিরা সেই জমানো চ...