মায়া মায়া কাজলে
এই লেখার শুরু নবমী রাতে। ** কাল দশমী। অনেক শোকের মাঝে এক সাংস্কৃতিক শোক। যা সবাই বোঝেন, জানেন নিজেদের মতো করে। ব্যক্তিগত পরিসর কিছু অদ্ভুত অদ্ভুত শোক দেয়। এত সূক্ষ্ম সেসব, জড়িয়ে মরিয়ে থাকে হয়ত কোন বড় শোকের গায়ে, কিন্তু নিজেরা দাঁড়ালেও আস্ত জীবন আগলে দাঁড়াতে পারে। যেমন ধরুন indecision। এক প্রবল myth আছে, সমাজ আর ব্যক্তির দ্বৈত territory নিয়ে। এদের নিয়ে বেশি কথা বলতে চাই না, সবার জীবনের মধ্যেই দুইই আছে। অন্য কথা বলি। সম্প্রতি এক প্রিয় লেখক তার ফেসবুক পোস্টে নিজের অসুস্থতা এবং শোক জড়ানো দিনযাপন নিয়ে লিখছেন। আজ এমন কিছু লিখে ফেললাম, যে নিজেরই মন খারাপ হয়ে গেল। তিনি লিখেছেন অসুস্থতার কথা, পরীক্ষা নিরীক্ষার কথা, দৈনন্দিনের কথা। তার মধ্যে সকলে মায়া খুঁজে পাচ্ছেন। অসুখ বলতে কষ্ট হয় আসলে সবার। অসুখ তো সেরে যাওয়ার কথা। তাই না? যেমন বমি, প্রথমবার হলেই ওষুধ খেয়ে দমিয়ে দেওয়ার কথা। যেমন জ্বর, হবে মনে হলেই ওষুধ খেয়ে দমিয়ে দেওয়ার কথা। অসুখের ধর্ম ভোগানো এবং নিরাময় হয়ে যাওয়া। কোন এক পৃথিবীর প্রান্তে ধন্বন্তরী আছেন মুক্তি হাতে। অসুখের মৃত্যু ...