Copyright Pain

বৌদ্ধিক দিক থেকে কার সাথে কতটা কি আলোচনা করা যায়, সেটা যে কতটা অস্বস্তিকর হতে পারে, তার সীমা নির্ধারণ কতটা জরুরি, সেই সংক্রান্ত সংকট কি কি হতে পারে সেটা যত দিন যাচ্ছে তত বেশি করে বুঝছি। 

নিজেদের কাজের কিছু অংশ আলোচনা না করলে আমাদের মাথাগুলো জড় হয়ে যায়। ব্যথা করে। 

কিন্তু আলোচনা করলে সেখানে সেই আলোচনার পর, বৌদ্ধিক তথ্যের, বিষয়বস্তুর উপর কার অধিকার থাকে? সামাজিক মনোবিজ্ঞানের দিক ধরে কিছু নিয়ে চর্চা করলে, যখন বিষয়টাই সমাজ, সেই বৌদ্ধিক চর্চার উপর কি চট করে সবার অধিকার তৈরি হয়ে যায়? আমরা কি এবার এটা ভেবে দেখব? 

মানে যে আগে cultivate করবে, সেই অধিকারী?
মানে নারী, জমি এনাদের মতো আইডিয়াও রজঃস্বলা আমন্ত্রণকারী মাতৃপ্রকৃতি পৃথিবীর কাছে? এটা মেনে নিতে হবে? আমরা যারা cultivate করি, তারা মাতৃপ্রকৃতি হয়ে সারা পৃথিবীর সাথে একত্রে বসে আইডিয়াতে প্রাণ দিতে পারি না? এমন ছোঁয়াছুঁয়ি খেলাটা কি খুব জরুরি? কি এক অদ্ভুত কল বানানো আছে! শুক্রাণুর স্তরে যা স্বাভাবিক, মানবিক স্তরেও তাই হতে হবে?

ও তোমার আইডিয়া তো কি? আমি প্রথম কাজ করেছি, stamp আমার। দিন আমার, রাত আমার, চাঁদ আমার, বিশ্ব আমার, অণু পরমাণু, গোবর ঘুঁটে, পাঁঠার মাংসের হাড়ের ভেতরের ঘি সব আমার!

"এমনই হয়" 
"জানি। এমন ছাড়া আর কিছু হয় কিনা জানেন? কোথায় গেলে একটু জল পাই বলতে পারেন?"

সোমালী (২৫/০৮/২০২৬)

Comments

Popular posts from this blog

ছায়া-লাপ

মায়া মায়া কাজলে