আজান - অসম্পূর্ণ

 মানুষ যেন কিভাবে বেঁচে রয়েছে। মনের মধ্যে কই মাছের ডিমের মত কথা ফোটে। প্রকাশ করা মানা। কেউ যেন কেমন করে বলে ওঠে, "তুমি তো আবার লেখোটেখো"। ছোট মুখে বড় কথা ক্যাপিটালিজমের মামা হলেন ব্যক্তির অন্তর্নিহিত শক্তিকে গোষ্ঠীর সম্পদ (আহা সম্পত্তি) বলে চাড্ডি টাকা লাগিয়ে দেওয়ার ধারণায়। তোমার কাছে ফুলগাছ থাকলে তুমি তাতে ফুল আনো না, এত বড় সাহস তোমার? এত বড় সাহস তোমার, আমি তোমার খাবার টুকু খেতে পারতাম তুমি না থাকলে, তুমি বেঁচে থাকো, অথচ আমাকে কিছু দাও না তার বদলে? এত বড় সাহস? 

যাদের বাজে, কেমন ভরা কোটালে, জলের মাঝে এক ফালি কচুরিপানার উপর এক কুচি খড়ের আহুশ দেখে বাজে। সেই আকাশ ফাটানো টলটলে বেদনা নিঁদের ঘরে জমিয়ে রেখে এসেছি। একেক সময় ইটের উপর সিমেন্ট জড়ানো দেখে হুরহুরিয়ে জল পড়ে চোখ থেকে। কে যেন চলে গেছে। এই কেবল দুই একজন মানুষের চলে যাওয়ার তো এত বেদনা হতে পারে না। না? When Love Is A Losing Bet - ভাবি ফিকশনে বুঝি আমার মত আহাম্মকির শাস্তি নাই অন্তত? নাহ। সব হারিয়ে ধরো এক কণা বিশ্বাসে ভর করে ফেরো, কেউ নেবে না ঘরে। বেলা গড়িয়ে গেছে। স্মৃতিদের চিতা শেষের মুখে। এবার মিছিল করে সবে গঙ্গা যাবে। ভাসিয়ে আসবে শবের যাতনা। আমিও তো ভেঙে পড়ে থাকি। অথবা থাকব চিতাভস্ম জুড়ে। শবের আকাশগঙ্গা গায়ে লেপ্টে থাকবে কখনও।

Comments

Popular posts from this blog

ছায়া-লাপ

মায়া মায়া কাজলে