ছায়া-লাপ
ডায়েরি লেখার খেলাচ্ছলের বয়স গেছে বহুদিন হল। আজকাল রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে সেই খেলার দিনগুলো ফিরে পেতে ইচ্ছে করে। বছরের পর বছর ধরে কবিতা, গদ্যছত্র, ব্যঙ্গাত্মক নিঃশ্বাস ইত্যাদি পেড়ে পেড়ে অভ্যেস হয়েছিল একরকম লেখার। কিন্তু এই যে গত বছর তিনেক লিখতে বসলেই কেবল এক অসাড় ছায়ার সাথে লড়াই, এর সাথে যুঝি কেমন করে? মানুষ নিজের মত করে নিজের জীবনের ছায়ার সাথে লড়ে। তাকে যেতে দেওয়ার যে আনন্দ, সেই আনন্দ তখনই পূর্ণ অনুভূত হয়, যখন তাকে চলে যেতে দেখা যায়। জানলার পাড়ে দাঁড়িয়ে অথবা পাড়ার মোড়ের বটগাছের গোড়ায় বসে চা খেতে খেতে দেখা যায়, এই সে খেতে বসল, এই সে পড়তে বসেছে, এই সে সোহাগে ... এই সে পুজোয়, এই সে সেবায়, এই সে পড়ায়, এই সে বিরক্ত। কিন্তু ইতিহাস একে অস্পৃশ্য করেছে। কাজের সূত্রে দেখেছিলাম শোকের প্রতি এক বক্র মনোভাব। প্রিয়জনের মৃতদেহ কোলে নিয়ে সে শীতল মোহ অনুভব না করলে কিকরে বুঝবে শরীর, যে সে চলে গেছে? যখন জড়িয়ে ডাকবে, চিরকালের ডাক ডাকবে... অথচ সে শীতল শরীর সাড়া দেবে না, তবে না বোধ - মৃত্যুবোধ। জীবনের কোলে থাকা মানুষকে চলে যেতে দেখা আজকের দিনে আরও আরও কষ্টকর। ঘোমটার ফাঁক দিয়ে যে দেখার ...