Posts

Copyright Pain

বৌদ্ধিক দিক থেকে কার সাথে কতটা কি আলোচনা করা যায়, সেটা যে কতটা অস্বস্তিকর হতে পারে, তার সীমা নির্ধারণ কতটা জরুরি, সেই সংক্রান্ত সংকট কি কি হতে পারে সেটা যত দিন যাচ্ছে তত বেশি করে বুঝছি।  নিজেদের কাজের কিছু অংশ আলোচনা না করলে আমাদের মাথাগুলো জড় হয়ে যায়। ব্যথা করে।  কিন্তু আলোচনা করলে সেখানে সেই আলোচনার পর, বৌদ্ধিক তথ্যের, বিষয়বস্তুর উপর কার অধিকার থাকে? সামাজিক মনোবিজ্ঞানের দিক ধরে কিছু নিয়ে চর্চা করলে, যখন বিষয়টাই সমাজ, সেই বৌদ্ধিক চর্চার উপর কি চট করে সবার অধিকার তৈরি হয়ে যায়? আমরা কি এবার এটা ভেবে দেখব?  মানে যে আগে cultivate করবে, সেই অধিকারী? মানে নারী, জমি এনাদের মতো আইডিয়াও রজঃস্বলা আমন্ত্রণকারী মাতৃপ্রকৃতি পৃথিবীর কাছে? এটা মেনে নিতে হবে? আমরা যারা cultivate করি, তারা মাতৃপ্রকৃতি হয়ে সারা পৃথিবীর সাথে একত্রে বসে আইডিয়াতে প্রাণ দিতে পারি না? এমন ছোঁয়াছুঁয়ি খেলাটা কি খুব জরুরি? কি এক অদ্ভুত কল বানানো আছে! শুক্রাণুর স্তরে যা স্বাভাবিক, মানবিক স্তরেও তাই হতে হবে? ও তোমার আইডিয়া তো কি? আমি প্রথম কাজ করেছি, stamp আমার। দিন আমার, রাত আমার, চাঁদ আমার, বিশ্ব ...
  আমি বাড়ি যাব। রোজ বলি আজকাল। বলতেই থাকি। বাড়ি বলে কিছু নেই।  ভালোবাসার নামে হাতে তুলে দিয়েছে শর্ত। কান টানে, মাথা টানে, চুল টানে, না গেলে গোঁসা করে। টানতে টানতে ঘাড়ে গর্দানে  ব্যথা করে দেয়। জল ছাড়িয়ে আনা রুই মাছের মত মুখ হাঁ করে থাকি আজকাল। নিঃশ্বাস কোথা দিয়ে ঢুকলে ভালো হয় তা খুঁজি। পাই না। যেদিকে তাকাই কিছুই আমার না। সরে সরে আসি, যেমন সরে আসতাম ছোটবেলায়। বেঞ্চের ধারে আধঠেকা হয়ে বসে থাকা। ঘরে আধঠেকা হয়ে থাকতে হবে জানলে জানলায় গরাদ নেই এমন ঘর বাছতাম। যেখানে দরজা খুললে মাঠ। অথবা সমুদ্রের ধার। অথবা বেছে বেছে ফেলে দেওয়া যেত স্বপ্নগুলো।  কি প্রয়োজন এমন সব স্বপ্ন? 

একা এবং খসখস

Image
গত সোমবার, দিনটা ফাঁকা ছিল, কিন্তু পড়াব বলে বিকেলের দিকে বেলঘরিয়া ফিরেছিলাম। পরেরদিন ছুটি, অথচ কিছু জমা কাজ। কিছু জমে থাকা বিশ্রাম নেওয়ার ছিল। পরেরদিন কলেজ নেই ভেবে গেছিও হেঁটে, বাসে, ট্রেনে, হেঁটে। আবার ফিরেছিও তেমন পথেই। রুবি থেকে বাড়ির দিকে প্রায় আড়াই কিলোমিটারের রাস্তা। থাকার মধ্যে অটো। রাত আটটার পর কমে আসে সেটুকুও। দশটার পর প্রায় থাকে না বললেই চলে। এদিন যখন নামলাম, প্রায় সাড়ে এগারো। বেলঘরিয়া থাকতে কখনও ফেরা নিয়ে চিন্তা করিনি। সেভাবে দেখতে গেলে আজও করি না। ফলে অটো এবং অটোর জন্য মানুষের লাইন কোনটাই না দেখে হাঁটা শুরু করলাম। রাস্তা আলো আঁধারি। বেশ দশ পনেরো মিটার করে করে আলো পড়ছে না রাস্তায়। আবার খানিক আলো, কিন্তু লোক নেই। আবার খানিক হয়ত অন্ধুরে। ছোটবেলায় যখন সবে সবে একা যাতায়াত শুরু, তখন থেকেই অভ্যেস ছিল পেছনে কটা পা আসছে এবং তারা কতদূরে আছে, না দেখে হিসেব করার খেলা খেলতাম। বহুকালের অভ্যেস নেই। খানিক হাঁটতে খেয়াল করলাম পেছনে খসখস আওয়াজ হচ্ছে। পা রাস্তায় ঘষে ঘষে হাঁটার আওয়াজ। Monotonous beat এ। রীতিমত গুনে বলে দেওয়া যায় আর কতক্ষণ বাদে পরের আওয়াজ আসবে। সামনে তাকিয়ে দেখলাম অন্ধকার, এবং ...

দিনপঞ্জি ১

  আজ বহুদিন হলও অনেক করে আনন্দ পাওয়া হয়নি। গাছে জল দিতে ভুলে যাই আজকাল। ডান দিক থেকে হঠাৎ বাম দিকে ফিরলে নিয়তিতে ঠোকর খাই। লেখাগুলো মাছের ডিমের মত মাথার ভেতর ফুটছে। ঘুম কেবল একেবারে উড়ে গিয়ে শরীর বেঁচে গেলে বেঁচে উঠত সাজানো বাগান। যা যা হতে চেয়েছিলাম, অথবা যা যা হব জানি। কেবল যতদিনে চাঁদ এসে ধরা দেয় ততদিনে জানি ওর মত রসহীন রজনী আর নাই।  কেবল স্বর থাকলে হয় না। খুব করে শোনানর মত মস্করা থাকতে হয়, তবে ঘুরে দাঁড়িয়ে বলি আহা কি রচনা! এই নিকষ নিঝুমের কোলে নিজেকে একেবারে ছেড়ে দিতে ইচ্ছে করে। আচ্ছা যদি বেঁচে না থাকা হত, তাহলে কি কি হতে পারত! মাঝে মাঝে মনে পড়ে হারানো ঘর।  মাঝে মাঝে নয়, রোজই সকাল বিকাল মনে পড়ে হারানো ঘর।  আজকাল চলতে গেলেই খুব মনে হয় আছাড় খাব। পা টিপে টিপে চলি। মাসের শুরুতেই টাকা শেষ হয়ে যায়। নিজের সবকিছু জমিয়ে রাখা থেকে নাই-জমানো এক অদ্ভুত পরিসরে এসে পড়েছি।  গত সোমবার বারুইপুরের একটা বাচ্চা মেয়েকে চারজন মিলে ধর্ষণ করেছে। চোখ উপড়ে নিয়েছে, জিভ কেটে নিয়েছে।  ভাবছিলাম। মেয়েদের ধরে ধরে খিস্তি শেখালে কেমন হয়! কাট তোরা কত মেয়েদের জিভ কাটবি। বাকিরা সেই জমানো চ...

আজান - অসম্পূর্ণ

  মানুষ যেন কিভাবে বেঁচে রয়েছে। মনের মধ্যে কই মাছের ডিমের মত কথা ফোটে। প্রকাশ করা মানা। কেউ যেন কেমন করে বলে ওঠে, "তুমি তো আবার লেখোটেখো"। ছোট মুখে বড় কথা ক্যাপিটালিজমের মামা হলেন ব্যক্তির অন্তর্নিহিত শক্তিকে গোষ্ঠীর সম্পদ (আহা সম্পত্তি) বলে চাড্ডি টাকা লাগিয়ে দেওয়ার ধারণায়। তোমার কাছে ফুলগাছ থাকলে তুমি তাতে ফুল আনো না, এত বড় সাহস তোমার? এত বড় সাহস তোমার, আমি তোমার খাবার টুকু খেতে পারতাম তুমি না থাকলে, তুমি বেঁচে থাকো, অথচ আমাকে কিছু দাও না তার বদলে? এত বড় সাহস?  যাদের বাজে, কেমন ভরা কোটালে, জলের মাঝে এক ফালি কচুরিপানার উপর এক কুচি খড়ের আহুশ দেখে বাজে। সেই আকাশ ফাটানো টলটলে বেদনা নিঁদের ঘরে জমিয়ে রেখে এসেছি। একেক সময় ইটের উপর সিমেন্ট জড়ানো দেখে হুরহুরিয়ে জল পড়ে চোখ থেকে। কে যেন চলে গেছে। এই কেবল দুই একজন মানুষের চলে যাওয়ার তো এত বেদনা হতে পারে না। না? When Love Is A Losing Bet - ভাবি ফিকশনে বুঝি আমার মত আহাম্মকির শাস্তি নাই অন্তত? নাহ। সব হারিয়ে ধরো এক কণা বিশ্বাসে ভর করে ফেরো, কেউ নেবে না ঘরে। বেলা গড়িয়ে গেছে। স্মৃতিদের চিতা শেষের মুখে। এবার মিছিল করে সবে গঙ্গা যাবে। ভাসিয়ে ...

ছায়া-লাপ

Image
 ডায়েরি লেখার খেলাচ্ছলের বয়স গেছে বহুদিন হল। আজকাল রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে সেই খেলার দিনগুলো ফিরে পেতে ইচ্ছে করে। বছরের পর বছর ধরে কবিতা, গদ্যছত্র, ব্যঙ্গাত্মক নিঃশ্বাস ইত্যাদি পেড়ে পেড়ে অভ্যেস হয়েছিল একরকম লেখার। কিন্তু এই যে গত বছর তিনেক লিখতে বসলেই কেবল এক অসাড় ছায়ার সাথে লড়াই, এর সাথে যুঝি কেমন করে?  মানুষ নিজের মত করে নিজের জীবনের ছায়ার সাথে লড়ে। তাকে যেতে দেওয়ার যে আনন্দ, সেই আনন্দ তখনই পূর্ণ অনুভূত হয়, যখন তাকে চলে যেতে দেখা যায়। জানলার পাড়ে দাঁড়িয়ে অথবা পাড়ার মোড়ের বটগাছের গোড়ায় বসে চা খেতে খেতে দেখা যায়, এই সে খেতে বসল, এই সে পড়তে বসেছে, এই সে সোহাগে ... এই সে পুজোয়, এই সে সেবায়, এই সে পড়ায়, এই সে বিরক্ত। কিন্তু ইতিহাস একে অস্পৃশ্য করেছে। কাজের সূত্রে দেখেছিলাম শোকের প্রতি এক বক্র মনোভাব। প্রিয়জনের মৃতদেহ কোলে নিয়ে সে শীতল মোহ অনুভব না করলে কিকরে বুঝবে শরীর, যে সে চলে গেছে? যখন জড়িয়ে ডাকবে, চিরকালের ডাক ডাকবে... অথচ সে শীতল শরীর সাড়া দেবে না, তবে না বোধ - মৃত্যুবোধ।  জীবনের কোলে থাকা মানুষকে চলে যেতে দেখা আজকের দিনে আরও আরও কষ্টকর। ঘোমটার ফাঁক দিয়ে যে দেখার ...

চোরাস্রোত

  প্রায়ই এমন হয়, নদীর কাছে গিয়ে বসে থাকি। নদীর কাছাকাছি জীবনও বহমান, আলগা বলে মনে হয়। বছরখানেক আগে এক মানুষ ঘর থেকে দূরে আদিগঙ্গা দেখাতে নিয়ে গিয়েছিল। তাতে জলের এমন অভিমান, দিনটায় সবচেয়ে উজ্জ্বল করে তাপ, চিল, আর মানুষটার ঢোক গেলাটুকুই মনে পড়ে। আমরা নদীকে যে উচ্চতায় দেখি, নদী সেখানে চুল এলিয়ে শুয়ে পড়েছে প্রায়। ওর মধ্যে যা জাগে, যাই বা নামে, তা ধীর, অলস। এ নদী দেবী হলে বুঝি মানুষের ধৈর্য চেটে নিতে চাইত। এই নদীতে জোয়ার আসলে বোঝা যায় না শুরুতেই। খুব ধীরে, বিলাপের শুরু যেভাবে, ঠিক তেমন করে একটা করে স্রোত উলটো পথে যেতে শুরু করে। বিলাপ যেমন একান্তে অদৃশ্য, একটা মানুষ ভাসলে তবেই তার খবর হয়, তেমনই হঠাৎ কোন পানা এসে জুটলে তবেই সে বিপরীত স্রোত চোখে পড়ে। ঘন্টার পর ঘন্টা বসে বসে নদীকে বিপরীত পথে জাগতে দেখি। ভাবি, এমনই দিনে দুইবার করে স্রোতও বিপরীতে যায়, তাহলে কি তাকে আর বিপরীত স্রোত বলা যাবে?